1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই আওয়ামী লীগ-বিএনপি হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১২৩ সময় দর্শন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে তুমুল হৈ-হট্টগোলের ঘটনা ঘটেছে। সমিতি ভবনে আইনজীবীদের অনেকে হাতাহাতি ও ভাংচুরে জড়িয়ে পড়েন।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে আইনজীবী সমিতি ভবনের তিনতলায় সম্মেলন কক্ষের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়, পরে কিল-ঘুষির পর কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করা হয়।

গত ১৫ ও ১৬ মার্চ সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ হয়।

তবে তার ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।
নির্বাচনের সরকার সমর্থক সম্পাদক প্রার্থী মো. আবদুন নুর (দুলাল) পুনরায় ভোট গণণার আবেদন করায় এই অচলাবস্থা দেখা দেয়। বিএনপিপন্থিরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানও পদত্যাগ করেছেন। এরইমধ্যে বুধবার সমিতির সাবেক সহসভাপতি, আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা মো. অজি উল্লাহর নেতৃত্ব একটি দল নতুন উপ-কমিটি গঠন করে ভোট পুনর্গণনার পর ফল ঘোষণার দাবিতে সম্মেলন কক্ষে ঢুকতে গেলে মারামারির সূত্রপাত হয়। সমিতির ওই কক্ষেই গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের ব্যালটসহ অন্যান্য জিনিসপত্র রাখা আছে।

ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল-ঘুষির মধ্যে কক্ষের তালা ভেঙে অজি উল্লাহরা ভেতরে ঢুকে পড়লে বিএনপি সমর্থকরা কক্ষের কাঁচ ভাংচুর করে। বাইরে থেকে বিএনপি কক্ষের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়। গোলমালের মধ্যে কোনো পক্ষের আইনজীবীদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

মারামারির পর কক্ষের ভেতরে অজি উল্লাহরা ব্যালট পুনর্গণনা শুরু করেন। অন্যদিকে বিএনপি সমর্থকরাও বাইরে রয়েছেন। এই পরিস্থিতিতে সেখানে পুলিশ অবস্থান নিয়েছে।

এদিকে আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক ও বিএনপি সমর্থক প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অজি উল্লাহ নির্বাচন পরিচালনায় উপ-কমিটির আহ্বায়ক হিসেবে যে দাবি করছেন, তা ঠিক নয়।

তিনি এ ধরনের অবৈধ, নীতিহীন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান।

এদিকে অজি উল্লাহ জানিয়েছেন, স্বচ্ছভাবে সম্পাদক পদে ভোট ‘ফ্রেশ গণনা’ করে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।

গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ৫১টি বুথে সমিতির ২০২২-২৩ মেয়াদের কমিটি গঠনে ভোটগ্রহণ হয়। মোট ৮ হাজার ৬২৩ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোট প্রদান করেন ৫ হাজার ৯৮৩ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu