আওয়ামী লীগ সরকার পুরোপুরিভাবে আমলা ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাস ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আর্ন্তজাতিকভাবে আওয়ামী লীগ এখন চিহ্নিত সৈরতন্ত্র। তার প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।
তিনি বলেন, জনগণ থেকে এই সরকার সম্পূর্ন বিছিন্ন হয়ে গিয়েছে। এ সরকারের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয় তার প্রমাণ কলাবাগানের মা ও ছেলে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে এই সরকার কতটা সৈরাচার।
বিএনপির মহাসচিব আরও বলেন, দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোন নিয়ন্ত্রণ নেই বলে সরকারের প্রশ্রয়ে এখন মানুষের মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বলেন, সরকারের প্রশয়ে এখন মানুষের মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে এবং আইনের শাসন বলতে দেশে কিছু নেই। এটার প্রমাণ হচ্ছে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের হামলা। পত্র পত্রিকায় আসলো হামলায় জড়িত আওয়ামী লীগ আর মামলা হলো বিএনপির নামে। তিন দিনের রিমান্ড ও নেওয়া হল। এটাই হচ্ছে প্রশাসনকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, বিচার বিভাগকে দলীয়করণ করা। আর এসব এখন কিছু মিডিয়া তুলেও ধরছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।