1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অভিযোগের তীর ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধেও

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৪০ সময় দর্শন
সংগৃহীত ছবি

অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছে ইমরান খানকে। কিন্তু ক্ষমতা ছাড়লেও বিতর্ক পিছু ছাড়ছে না তার। তবে এবার শুধু ইমরান খান নয়, তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধেও উঠেছে অভিযোগের তীর। পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অফিশিয়াল নথির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বিভিন্ন রাষ্ট্র থেকে পাওয়া ১৪২ মিলিয়ন রুপির মূল্যবান উপহার সামগ্রী নিজেদের কাছেই রেখেছেন। কিন্তু এসবের জন্য এসবের জন্য মাত্র ৩৮ মিলিয়ন রুপি দাম দিয়েছেন।

ওই নথিতে দেখা গেছে, বিভিন্ন দেশ থেকে বুশরা বিবি ৮০০,২০০ রুপি ‍মূল্যের মূল্যবান সামগ্রী নিয়েছেন। অথচ একটা পয়সাও তার পেছনে খরচ করেননি।

২০১৮ সালের আগস্ট থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের পাওয়া উপহারের তালিকা তার শাসনামলে তোশাখানার কাছে গোপন রাখা হয়েছিল ছিল। কর কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য গোপন করার জন্যই তা গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

তোশাখানা হল মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্থ একটি বিভাগ। পাকিস্তানের সরকারপ্রধান, সংসদ সদস্য এবং কর্মকর্তাদের শুভেচ্ছা স্বরুপ অন্য দেশের সরকার, রাষ্ট্রের প্রধান বা বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা কোনো মূল্যবান উপহার দিলে তার রেকর্ড রাখাই এই বিভাগের কাজ।

তৎকালীন সরকার এমন অবস্থান গ্রহণ করেছিল যে তোশাখানা সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করলে আন্তর্জাতিক সম্পর্ক বিঘ্নিত হবে। তাই সে সময় এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

উপহারের তালিকায় দেখা গেছে, মূল্যবান বিভিন্ন উপহারের জন্য নামেমাত্র দাম দিয়ে সেগুলো নিজেদের কাছেই রেখেছেন ইমরান-বুশরা দম্পতি।

এসব উপহারের মধ্যে রয়েছে সাতটি বিলাসবহুল রোলেক্স এবং অন্যান্য দামী ঘড়ি থেকে শুরু করে সোনা ও হীরার গহনাসহ একাধিক নেকলেস, ব্রেসলেট, আংটি, একাধিক হীরার চেইন, লক্ষাধিক রুপি মূল্যের একটি দামী কলম, কাফলিঙ্ক, ডিনার সেট এবং সুগন্ধি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu