1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তুর্কি গণমাধ্যমের খবর নাকচ করল সিরিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৩১ সময় দর্শন

তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য যোগাযোগ করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা জোরালো ভাষায় নাকচ করেছে সিরিয়া। তুর্কি কোনো কোনো কর্মকর্তা দাবি, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য যোগাযোগ শুরু হয়েছে।

সিরিয়া বলছে, এমন কোনো দেশের সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহযোগিতা করা সম্ভব নয় যারা নিজেরাই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক।

নাম প্রকাশে অনিচ্ছু সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছেন, তুরস্কের সঙ্গে সিরিয়ার যোগাযোগ স্থাপন নিয়ে যে খবর প্রচার করা হচ্ছে তা বানোয়াট।

আরও বলা হয়েছে, এমন সময় এই খবর প্রচার করা হচ্ছে যখন তুর্কি সেনা ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ার উত্তরাঞ্চলের সাধারণ লোকজনের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে।

ওই কর্মকর্তা একথা বলতে দ্বিধা করেননি যে, এ ধরনের সর্বশেষ মিথ্যা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। সিরিয়ার কর্মকর্তা আরো বলেন, “তাদের এই দাবি নিশ্চিত করে যে, আঙ্কারা সম্পূর্ণভাবে বাস্তবতা থেকে দূরে রয়েছে এবং মিথ্যা বলার এই মহামারি শুধু তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তা তার প্রশাসনের অন্য কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

চলতি মাসের প্রথম দিকে তুরস্কের গণমধ্যম খবর দিয়েছিল যে, সিরিয়া সরকারের সঙ্গে আলোচনার সম্ভাব্যতা যাচাই করছে আঙ্কারা এবং দুই প্রতিবেশীর মধ্যে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা চলছে।

গত ৪ এপ্রিল তুরস্কের হুররিয়াত পত্রিকা জ্ঞাত সূত্রের বরাত দিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল যে, কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় দুপক্ষের মধ্যে আলোচনা চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu