1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে প্রমোশন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৬ সময় দর্শন

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা  জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট বা জেডিসি পরীক্ষা নেওয়া হচ্ছে না।

তাহলে বছর শেষে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে কীভাবে প্রমোশন দেওয়া হবে, এ নিয়ে অভিভাবকদের মাঝে বেশ উদ্বেগ দেখা গেছে।

এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা মাউশি একটা সমাধান দিয়েছে। তারা বলছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা যাবে।

এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার দেশের সব প্রধান শিক্ষকসহ মাউশির আঞ্চলিক কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তারই আলোকে এখন এই নির্দেশনা দিল মাউশি। করোনা ভাইরাসের কারণে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও বাতিলও করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu