1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় খেয়া ও ফেরিঘাট মাঝি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৬৪ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো বদরপুর খেয়া ও ফেরিঘাট মাঝি সমবায় সমিতির নির্বাচন। বুধবার (২০ এপ্রিল) খেয়াঘাট সংলগ্ন ইউনিয়ন শ্রমিকলীগ অফিস কার্যালয়ে এই নির্বাচন সম্পন্ন হয়। এতে ৩টি পদের জন্য ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

উক্ত নির্বাচনে মো. ইব্রাহিম প্যাদা আনারস মার্কায় ৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মো. সিদ্দিক খান চেয়ার মার্কায় পেয়েছে ২০ পান। সহ-সভাপতি পদে মো. রফিকুল ইসলাম চৌধুরী ঘোড়া মার্কায় ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. সোহেল আকন তালাচাবি মার্কায় ২২ ভোট পান। এতে মো. আল আমিন খান কাপ পিরিচ মার্কায় ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী মো. রেজাউল প্যাদা গোলাপ ফুল মার্কায় ২১ ভোট পেয়ে পরাজিত হন। মো. আলম ফকির ২২ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হন।

২য় সদস্য নির্বাচিত হন মো. আজিজুল মোল্লা, তিনি ১৫ ভোট পান। ৩য় সদস্য নির্বাচিত হন মো. সিরাজুল ইসলাম, তিনি ১৩ ভোট পান। এসময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপা থানার এস.আই মোঃ মামুন, গোলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ হালিম হাওলাদার, উপজেলা নির্বাচন অফিসের সহকারী আরিফ হোসেন, উপজেলা সমবায় অফিসের সহকারী মোঃ সাইদুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইব্রাহীম দফাদার, সাধারন সম্পাদক আল আমিন, গোলখালী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আবু কাশেম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুর আলম জিকো, ইউপি সদস্য দুলাল প্যাদা, ইউপি সদস্য মোঃ রবিউল মৃধা, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এমাদুল খান প্রমূখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu