1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপি-জামায়াত-বামরা সরকার পতন চায় : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৩০ সময় দর্শন
বিএনপি-জামায়াত-বামরা সরকার পতন চায় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ ভালো থাকুক, দেশের উন্নয়ন হোক, এটা চায় না বলেই বিএনপি-জামায়াত সরকার পতনের আন্দোলন করতে চায়। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে এই দলগুলোর কোন কর্মসূচি নেই।

আজ বুধবার কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠার অর্ধশতাব্দী পূর্ণ করলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগ।

সংগঠনের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে এতে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কৃষকের জন্য ফসলে ন্যায্য মূল্য নিশ্চিত করেছে সরকার। করোনার মধ্যে উন্নত দেশগুলোর অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে তখনও কৃষকের জন্য বরাদ্দ কমায়নি বাংলাদেশ।

আলোচনায় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গও। সরকার পতনের বিএনপি জামায়াতের যে আন্দোলনের ঘোষণা তা যৌক্তিকতা কি, প্রশ্ন তোলেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, একটি পক্ষ শুধু সরকারের সমালোচনাতেই ব্যস্ত। মানুষের কল্যাণে তাদের কোন ভাবনা নেই। অনুষ্ঠানে কৃষকের পাশে থেকে তাদের জন্য কাজ করে যেতে কৃষকলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu