1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিশু তাসপিয়া হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৬৫ সময় দর্শন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত চার বছরের শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া হত্যার ঘটনায় প্রধান আসামি সহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সুবর্ণচর উপজেলার চর জব্বর থানার চরক্লার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

তিনি বলেন, চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু তাসফিয়া হত্যার প্রধান আসামি শুটার রিমন ও মহিনসহ ৫ জনকে নোয়াখালীর চর জব্বর থানার চর ক্লার্ক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তার পাঁচ আসামি হলেন তাসপিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. রিমন (২৩), তাঁর সহযোগী ও এজাহারের ৩ নম্বর আসামি মহিন (২৫), ৪ নম্বর আসামি মো. আকবর (২৫), ৫ নম্বর আসামি মো. সুজন (২৮) এবং ১০ নম্বর আসামি নাঈম ওরফে বড় নাঈম (২৩)।

প্রসঙ্গত, গত বুধবার বিকেলে শিশু তাসপিয়া আক্তারকে চিপস-জুস কিনে দিতে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর মালেকার বাপের দোকান এলাকায় যান প্রবাসী আবু জাহের। তিনি তাঁর ভাগনে আবদুল্লা আল-মামুনের দোকানে কথা বলছিলেন। এমন সময় পূর্ববিরোধের জের ধরে সন্ত্রাসী রিমন কয়েকজন সহযোগী নিয়ে সেখানে হামলা চালান। জাহের তাঁর মেয়েকে কোলে নিয়ে পালানোর চেষ্টাকালে গুলি করেন রিমন।

এতে শিশু তাসপিয়ার মাথা ও মুখমণ্ডল গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। আর তার বাবা আবু জাহেরও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাসপিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় তাসপিয়ার খালু হুমায়ুন কবির বাদী হয়ে বুধবার বেগমগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় মো. রিমনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। আগে এই মামলায় পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন এমাম হোসেন ওরফে স্বপন (৩০), জসিম উদ্দিন ওরফে বাবর (২৩) ও দাউদ নবী ওরফে রবিন (১৭)।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu