1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টিএসসির আধুনিকায়ন শুরু হবে এক বছরের মধ্যেই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৪ সময় দর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের আধুনিকায়ন শুরু হবে এক বছরের মধ্যে। এরই মধ্যে ডিজিটাল সার্ভে অনুমোদন করেছে গণপূর্ত বিভাগ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমিকে ঘিরে সংস্কৃতিক বলয় নির্মাণের অংশ হিসেবে আধুনিকায়ন হচ্ছে টিএসসির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র। শিক্ষার্থীদের প্রাণের এই অঙ্গন টিএসসি নামেই অধিক পরিচিত। শুধু শিক্ষার্থীরাই নয়, দেশের সংস্কৃতি কর্মীদের মিলন মেলাও বসে এখানে।

৬ দশকের পুরনো সুকুমার বৃত্তি বিকাশের এই কেন্দ্রকে আরো আধুনিক আর যুগপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। যেখানে থাকবে একাধিক কনফারেন্স হল। আরো বড় করে গড়ে তোলা হবে ক্যাফেটেরিয়া এবং সুইমিংপুল।

গণপূর্তের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম জানান, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সার্ভে করার কাজ প্রায় সম্পন্ন। খুব দ্রুতই কাজ শুরু হবে।

তিনি আরও জানান, পুরো ঢাকা বিশ্ব বিদ্যালয় এবং এর আশপাশের এলাকার চেহারারও পরিবর্তন আসছে। জাতীয় যাদুঘর এবং পাবলিক লাইব্রেরি সংস্কার প্রস্তাবনা এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কেরর আধুনিকায়নও শেষের পথে। সবগুলো প্রকল্প একসঙ্গে শেষ হলে বাঙালি সংস্কৃতির এক অপরূপ আবহ তৈরি হবে এখানে।

আশরাফুল আলম জানান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে অনেক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ইন্দিরা মঞ্চসহ পুরো এলাকাকেই সংস্কৃতিক বলয় হিসেবে গড়ে তোলা হবে।

শুধু সংস্কৃতিক বলয়ই নয়। মহান ভাষা আন্দোলনের স্মৃতি বিজরিত দেশের অন্যতম সেরা চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাপাতালেরও আধুনিকায়ন হচ্ছে।

গণপূর্ত অধিদপ্তর বলছে, হাসপাতালের আগের কাঠামোর মধ্যেই গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। যেখানে একসঙ্গে সম্ভব হবে কমপক্ষে ৫ হাজার আবাসিক রোগীর চিকিৎসা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu