1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিউ মার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৫৬ সময় দর্শন

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে।

এদিকে ঘটনার জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

ঘটনার জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চন্দ্রিমা সুপারমার্কেটের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

নিউ মার্কেট থানার ডিউটি অফিসার রুমি জানান, ‘পরিস্থিতি শান্ত করতে আমাদের স্যাররা ঘটনাস্থলে রয়েছেন। জেনেছি পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে।

https://www.youtube.com/watch?v=GFytjLyoGOg

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu