1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লিবিয়ায় আবারও নৌকাডুবি, নিহত কমপক্ষে ৩৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৪৪ সময় দর্শন

লিবিয়ায় আবারও অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৯ জন।

শনিবার জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটে। অঞ্চলটি সমুদ্রযাত্রার জন্য খুবই বিপজ্জনক। সাধারণত আফ্রিকান অভিবাসীরা এ রুটের মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে থাকে। গত শুক্রবার (১৫ এপ্রিল) নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

এক টুইট বার্তায় আইওএমের পক্ষে আরও জানানো হয়, এ সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্য দিয়ে পাড়ি জমাচ্ছেন ইউরোপে। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহু গুণে বেড়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu