1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেনে ১ হাজার ৯৮২ বেসামরিক লোক নিহত : জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৩১ সময় দর্শন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে এ পর্যন্ত নিহত ইউক্রেনে এক হাজার ৯৮২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। আর আহত হয়েছে দুই হাজার ৬৫১ জন যার মধ্যে মধ্যে শিশু রয়েছে ২৫৬ জন। খবর বিবিসি।

ওএইচসিএইচআর আরও জানায়, তাদের বেশিরভাগই গোলার আঘাত ও বিমান হামলায় আহত হয়।

 

২৪ ফেব্রুয়ারি আক্রমণের পর ইউক্রেনে গত ১৪ এপ্রিল পর্যন্ত নিহত এক হাজার ৯৮২ জনের মধ্যে শিশু রয়েছে ১৬২ জন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বেচলেট এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে, বুচা শহরে বেসামরিক লোকদের নিহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিষয়টিও তুলে ধরে প্রমাণ সংরক্ষণের আহ্বান জানান।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছেন আরও প্রায় ১০ হাজার জন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি দাবি করেন, যুদ্ধে এ পর্যন্ত রুশ বাহিনীর ১৯ থেকে ২০ হাজার সেনাসদস্যের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu