1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টিএসসিতে নামাজের জায়গা চাইল নারী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৬৬ সময় দর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)তে নামাজের জায়গা চেয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষার্থীরা। গত মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে ওই নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়।

ড. আখতারুজ্জামান গণমধ্যামকে স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি পাওয়ার পর টিএসসি পরিচালককে বিষয়টি দেখার অনুরোধ করেছি। ‘

মনোবিজ্ঞান বিভাগের নাফিসা ইসলাম সাকাপি জানান, ‘আমরা টিএসসিতে মেয়েদের নামাজের ব্যবস্থা চেয়ে ভিসি স্যারের কাছে স্মারকলিপি দেই।

স্যার আমাদের সমস্যার কথা শুনেছেন। ‘
তিনি বলেন, ‘ভিসি স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে, দ্রুত তিনি টিএসসিতে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করে দেবেন’, বলেন ওই শিক্ষার্থী।

স্মারকলিপিতে বলা হয়, ঢাবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নামাজের জায়গার সংকট আছে। কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার জায়গা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কমনরুমগুলো বিকেল ৫টায় বন্ধ হয়ে যায়। এ সময়ের পর ক্যাম্পাসে অবস্থানরত নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার কোনো জায়গা থাকে না। টিএসসিতে ছেলেদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই।

এতে আরও বলা হয়, টিএসসিতে ছেলেদের জন্য বরাদ্দকৃত নামাজের স্থানের পাশে একটি খালি জায়গা আছে। ওই জায়গাটির সংস্কার করে নারী শিক্ষার্থীদের জন্য সেখানে নামাজের স্থান প্রস্তুত করা সম্ভব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu