1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গৃহবধূকে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে স্বামী!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৮০ সময় দর্শন

জলি আক্তার অনিতা (২১) নামের এক সন্তানের জননী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছেন অটোরিকশা চালক স্বামী আশিকউল্লাহ। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরের শাহীমসজিদ কোর্টপাড়া এলাকা থেকে অনিতার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আশিকউল্লাহ পলাতক রয়েছেন।

নিহত অনিতা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরসার তলা গ্রামের আবুল কালামের মেয়ে।

আশিকউল্লাহ বন্দরের কোটপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
অনিতার মা রুমি বেগম জানান, আশিক তার মেয়েকে টাকার জন্য চাপ দিত। মেয়ের সুখের জন্য তিনি রিকশা কিনতে দুই দফায় ৬৫ হাজার টাকা দেন। কিন্তু আশিক রিকশা না কিনে নেশায় টাকা খরচ করে ফেলে। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে তার মেয়েকে হত্যা করে আশিক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বন্দরের কোটপাড়া এলাকার শাহ আলমের ছেলে আশিকউল্লাহ প্রায় ৭ বছর আগে অনিতাকে বিয়ে করে বিদেশ চলে যান। দেশে ফিরে বেকার জীবনযাপনের একপর্যায়ে নেশাসক্ত হয়ে পড়েন আশিক। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঝগড়ার একপর্যায়ে আনিতাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশে নির্জনস্থানে ময়লার ভাগাড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে লাশটি পুড়ে যায়। স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরও জানান, পলাতক আশিকউল্লাহকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাইকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu