1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কারামুক্ত ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৬০ সময় দর্শন

জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে দুপুরে রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাক হোসেনকে জামিন দেন ঢাকার সিএমএম আদালত।

গত ৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রচারপত্র বিলির সময় মতিঝিল থেকে ইশরাককে গ্রেফতার করে মতিঝিল থানা-পুলিশ।

২০২০ সালে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০২০ সালের ১২ নভেম্বর যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। তাকে ওই মামলায় আসামী করা হয়। ২০২০ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট থেকে এই মামলায় জামিন পান তিনি।
বিএনপি নেতারা জানান, লিফলেট বিতরণের একপর্যায়ে পুলিশের একজন কর্মকর্তা এসে বলেন—আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আপনি এখানে এসেছেন কীভাবে, জামিন আছে আপনার? জামিন আছে জানানোর পরে ওই পুলিশ কর্মকর্তা কাগজ দেখতে চান। ইশরাক জানান, জামিনের কাগজ তার সঙ্গে নেই। সে সময় পুলিশ কর্মকর্তা বলেন, জামিনের কাগজ সঙ্গে না থাকলে ওপেন বের হতে পারেন নাকি? বলেই পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

২০২১ সালের ৫ জানুয়ারি তার জামিনের মেয়াদ শেষ হওয়ার পরে ইশরাক নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন প্রার্থনা করেন। সে সময় হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। এরপর ২০২১ সালের ১৮ অগাস্ট আদালত এই মামলায় জামিনের আবেদন নাকচ করে ইশরাকের গ্রেপ্তারের জন্য একটি পরোয়ানা জারি করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu