1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বেআইনি পার্টি করায় প্রধানমন্ত্রীকে জরিমানা করলো পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৬৩ সময় দর্শন

করোনা মহামারির মধ্যে লকডাউন চলাকালে পার্টি করায় জরিমানার মুখে পড়তে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী রিশি সুনাক। জরিমানা গুনতে হবে বরিসের স্ত্রী ক্যারি জনসনকেও।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) বিট্রিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, উপরোক্ত তিনজনের কাছে এরই মধ্যে লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জরিমানার নোটিশ পৌঁছে গেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাতে সিএনএন জানিয়েছে, গোটা যুক্তরাজ্যে কোভিড লকডাউন চলার সময় ডাউনিং স্ট্রিট ও হোয়াইট হলে বেআইনি পার্টি করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল গত বছর, তার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে।

পুলিশ জানিয়েছে, ওই পার্টি ইস্যুতে অন্তত ৫০ জনকে জরিমানা করা হয়েছে। সেদিন বরিস জনসন ও রিশি সুনাক তাদেরই সরকারের তৈরি আইন লঙ্ঘন করে জনসমাগমে যোগ দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর মুখপাত্র জানান, জরিমানার বিষয়টি কোন ঘটনাকে কেন্দ্র করে তাদের সে বিষয়ে এখনো জানানো হয়নি।

২০২০ সালে করোনাভাইরাস মোকাবিলায় কঠোর বিধিনিষেধের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কয়েক দফায় পার্টির আয়োজন করা হয়। যদিও সে সময় সাধারণ মানুষের জন্য কোথাও সমবেত হওয়া দূরের কথা, সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা ছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu