1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেন ইস্যুতে বৈঠক করছেন বাইডেন-মোদি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৭০ সময় দর্শন

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান।

 

রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। যুদ্ধের মাঝেই ইউক্রেন ইস্যুতে আজ সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় ভারতের অবস্থান নড়বড়ে বলে উল্লেখ করেছিলেন বাইডেন। তার এ মন্তব্যের কয়েক সপ্তাহের মধ্যেই ভার্চ্যুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল রোববার বাইডেনের নারী মুখপাত্র জেন পাসাকি এক বিবৃতিতে বলেন, বৈঠকে বাইডেন বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও পণ্য বাজারে যুদ্ধের অস্থিতিশীল প্রভাব কমানো এবং অব্যাহতভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস হামলার পরিণতি নিয়ে নিবিড় আলোচনা করবেন।

এর আগে মার্চে তথাকথিত ‘কোয়াড’ জোটের আলোচনায় এ দু’নেতা রুশ হামলার বিষয়ে যৌথ নিন্দা প্রকাশে ব্যর্থ হয়েছিলেন। কোয়াডভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান।

জাতিসংঘের সাধারণ অধিবেশনেও রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দিতে ভারত অস্বীকৃতি জানিয়েছিল। এ প্রেক্ষিতে এপ্রিলের প্রথম দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ নয়াদিল্লীতে মোদির সাথে সাক্ষাতকালে যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেন।

তবে বাইডেন গত ২১ মার্চ বলেছেন, মার্কিন মিত্রদের মধ্যে ভারতই ব্যতিক্রমভাবে রুশ হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে একটি দ্বিধান্বিত অবস্থান নিয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এখনও ভারতের অস্ত্রের বৃহত্তম যোগানদাতা এবং ভারত বৃহত্তম ক্রেতা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu