1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শুপারী চুরির অভিযোগ গাছে বেঁধে শিশুকে নির্যাতন (ভিডিও সহ)

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৭৬ সময় দর্শন

লালমনিরহাটে সুপারী চুরি করার অপরাধে চয়ন চন্দ্র (১২) নামে এক শিশুকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (৯ এপ্রিল) বিকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিন হিরামানিক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে ওই এলাকার প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় শিশু চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতন করেন। চয়ন চন্দ্রকে গাছে বেধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকার প্রিয়নাথ রায়ের গাছের সুপারী চুরি করে একই এলাকার মিন্টু চন্দ্রের পুত্র চয়ন চন্দ্র (১২) এমন অভিযোগ তাদের। ওই অভিযোগের জের ধরে প্রিয় নাথরায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় বিকেলে চয়ন চন্দ্রের বাড়ি গিয়ে তাকে ধরে তাদের নিজ বাড়িতে নিয়ে আসে। পরে গাছে বেঁধে শুরু করে নির্যাতন। এরপর গাছের বাঁধন খুলে ঘরের ভিতরে নিয়ে গিয়ে রবিন ও তার বাবা প্রিয়নাথ পা দিয়ে পিসতে থাকে। এক পর্যায়ে চয়ন চন্দ্র অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, এমন ঘটনা এখানো শুনি নাই। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu