1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যারা করে দিলেন মাদকাসক্ত স্বামী

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৬৬ সময় দর্শন

যৌতুকের টাকা না পেয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুরী এলাকায় স্ত্রীর মাথা ন্যারা করে দিলেন মাদকাসক্ত স্বামী মমিনুল ইসলাম(২৫)।

এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯ টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূর বাবা নুরুজ্জামান বাদী হয়ে আদিতমারী থানার অভিযোগ দায়ের করার পর পরই অভিযান চালিয়ে মাদকাসক্ত মমিনুলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মমিনুল জেলার আদিতমারী উপজেলার নামুরী দোলাপাড়া এলাকার মোকতার আলীর ছেলে। জানা যায়, চার বছর পূর্বে পারিবারিক ভবে বিয়ে হয় মমিনুল ও নুরী দম্পতির।

বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন গৃহবধূ নুরী।সংসারে সূখ ফিরবে বলে আইনের আশ্রয় নেন নি তিনি।তবে মাদকাসক্ত মমিনুলের নির্যাতন দিনদিন বাড়তে থাকে। প্রতিবেশীদের সাথে কথা বলা ও নেশার প্রতিবাদ করা পছন্দ ছিলো না স্বামী মমিনুলের।তাছাড়া নেশার জন্য টাকা প্রয়োজন হলেই যৌতুকের টাকা আনতে চাপ দিতে থাকেন স্ত্রীকে। স্ত্রী নুরী তা না আনায় গত চার দিন আগে তাকে অমানবিক নির্যাতন ও মাথার চুল ন্যারা করে দেয় সে।মাথা ন্যারা করার বিষয়টি নুরী যেন তার বাবার বড়ির কাউকে জানতে না পারে সেজন্য মোবাইল ফোনটিও বিক্রি করে দেওয়া হয়।

নির্যাতনের শিকার গৃহবধূ কৌশলে বৃহস্পতিবার তার বাবাকে নির্যাতন ও মাথা ন্যারা করার বিষয়টি জানালে তিনি আদিতমারি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ও মাদকাসক্ত মমিনুলকে আটক করে। নির্যাতনের শিকার গৃহবধূ নুরী জানায়, বিয়ের পরেই জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ কারনে প্রতিদিন নেশা করে বাড়িতে এলেই কারনে অকারনে তাকে নির্যাতন করা হতো। তাকে বাড়ি থেকে বাহির হতে দিতো না এমনকি কারও সাথে কথা বললেই তাকে সন্দেহ করা হতো।

বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও তার কোন পরিবর্তন হয়নি। নুরী বলেন,প্রায়দিন তার নেশার টাকার প্রয়োজন হলে সে আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলতো। আমি বাবা বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে চারদিন আগে আমাকে বেদম মারপিট করে মাথা ন্যাড়া করে দেয় এবং ঘরে গৃহবন্দী করে রাখে।

বিষয়টি যেন আমার বাবার বাড়ির কেউ জানতে না পারি সেজন্য আমার মোবাইল ফোনটিও বিক্রি করে দেয় সে। পরে অনেক কৌশল করে আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আমার বাবাকে জানাই। এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন,অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে গৃহবধূ নুরীকে উদ্ধার এবং তার মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu