1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘উনি তো বাজারে যান না, তাই মানুষের কষ্ট বোঝেন না’

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৬৬ সময় দর্শন

প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য, মানুষের সমস্যা ও অভাব নিয়ে জনগণের সঙ্গে রসিকতা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেছেন, দেশের মানুষের পেটে আজ খাবার নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আজ সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য, মানুষের সমস্যা ও অভাব নিয়ে জনগণের সঙ্গে রসিকতা করছেন।

তিনি ইফতারে বেগুনির পরিবর্তে কুমড়া খাওয়ার কথা বলছেন।
রিজভী শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজভী, তিনি ঘরে ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে সুইচ অফ করে দিয়ে মানুষকে অন্ধকারে রেখে মসকরা করছেন। উনি তো ব্যাগ নিয়ে বাজারে যান না তাই সাধারণ মানুষের কষ্ট বোঝেন না।

বাংলাদেশও শ্রীলঙ্কার দিকে আগাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ও মাথাপিছু ঋণ যেভাবে বাড়ছে, এতে বুঝা যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা আজ বিদেশি ঋণ নিয়ে মেগা প্রকল্প করে দেউলিয়া। এ সরকার উন্নয়নের নামে বিদেশ থেকে ঋণ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রতিটি শিশু জন্ম নিচ্ছে ৯৮ হাজার টাকার ঋণ মাথায় নিয়ে। বাংলাদেশের যে অবস্থা শ্রীলঙ্কার একই অবস্থা। তথাকথিত উন্নয়নের নামে শ্রীলঙ্কায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বাংলাদেশে একই অবস্থা দেখে মনে হচ্ছে, বাংলাদেশও শ্রীলঙ্কার দিকে আগাচ্ছে।

‌‘এ সরকার যতই ষড়যন্ত্র করুক, বিএনপিকে ধ্বংস করতে পারবে না। ইতিহাসের পাতা থেকে জিয়া ও খালেদা জিয়াকে মুছে দিতে পারবে না’ বলেন বিএনপির জেষ্ঠ্য এ নেতা।

দীর্ঘ প্রায় একযুগ পর অনুষ্ঠিত এবারের সম্মেলনে দলের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিয়ে অংশ নেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu