1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দলবেঁধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৭০ সময় দর্শন

গোপালগঞ্জের দশম শ্রেণির এক ছাত্রীকে পরিত্যক্ত ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৩ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় ধীমান বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, একই এলাকার রবি বলের ছেলে সাগর বল, বিমল গাইনের ছেলে বিক্রম গাইন, হারাধন মিস্ত্রির ছেলে নয়ন মিস্ত্রি, সুবোধ বলের ছেলে শুভংকর বল (নাটু), সুবাস বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, রুপ চাঁদ বিশ্বাসের ছেলে ধীমান বিশ্বাস।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ ভুক্তভোগী ছাত্রী কেনাকাটার জন্য বাড়ি থেকে হেঁটে বাজারে যাচ্ছিল। পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক তাকে ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে যায়। এ সময় তিন যুবক দলবেঁধে তাকে ধর্ষণ করে। অপর তিন যুবক সহযোগিতা ও ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনা কাউকে বললে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে বলে তারা হুমকি দেয়।

ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu