1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

“প্রতারনা ও ষড়যন্ত্রের অভিযোগ” হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৯৮ সময় দর্শন

প্রতারনা ও ষড়যন্ত্রের অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মোস্তফাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

বুধবার পরিচালনা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান পরিচালনা পরিষদের সভাপতি কাজী আলতাব হোসেন। এছাড়া তার বিরুদ্ধে কেন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ১৫ দিনের মধ্যে লিখিত জবাব চেয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি। একই সাথে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সোবাহানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। প্রাপ্ত বরখাস্ত ও কারন দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি মোস্তফা বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে বার বার প্রতারনা করছেন।

একই সাথে বিদ্যালয় পরিচালনা কমিটি বিলুপ্ত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। পরিচালনা কমিটির সভা আহবান করতে তাকে একাধিকবার মোবাইল ফোনে ও পত্র যোগে অনুরোধ করা হলেও সভা আহবান করেনি। কমিটির বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছেন যা চাকুরীবিধি পরিপন্থী। এমতাবস্থায় বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভা আহবান করে প্রধান শিক্ষক এমজি মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে কেন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ১৫ দিনের মধ্যে লিখিত জবাব চেয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি। একইসাথে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সোবাহানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়

এ বিষয়ে প্রধান শিক্ষক এমজি মোস্তফা বলেন, শিক্ষা বোর্ড নতুন কমিটি দিয়েছেন এমন কোন পত্র আমি এখন পর্যন্ত পাইনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আলতাব হোসেন জানান, শিক্ষা বোর্ড অনুমোদিত নতুন কমিটি সংক্রান্ত পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে শিক্ষা বোর্ড থেকে প্রেরন করা হয়েছে। পাশাপাশি কমিটির পক্ষ থেকেও পত্র প্রেরন করে সভা আহবান করার অনুরোধ করা হয়েছে। কিন্তু প্রধান শিক্ষক সভার আহবান না করে উল্টো পরিচালনা কমিটি নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন। ফলে পরিচালনা কমিটির সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu