1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্রীলংকায় জরুরি অবস্থা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৬৩ সময় দর্শন

শ্রীলংকার ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সংকটের বিক্ষোভের মধ্যেই গতকাল মঙ্গলবার জরুরি অবস্থা তুলে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এক বিবৃততে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন গোতাবায়া রাজাপাকসে।

দেশটির চরম সংকট মোকাবেলায় গত ১ এপ্রিল থেকে এ জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এ সংক্রান্ত নতুন গেজেটের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ এপ্রিল মধ্যরাত থেকে প্রত্যাহার করা হচ্ছে জরুরি অবস্থার অধ্যাদেশটি।

অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে শ্রীলঙ্কা ভয়াবহ লোডশেডিং এবং বিপর্যয়ের মুখে পড়েছে। এর জেরে বিক্ষোভ চলছে দেশজুড়ে।

সংকটে জর্জরিত দেশটির নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রীও মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রী আলী সাবরি দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতে মঙ্গলবার পদত্যাগ করেছেন।

এর আগে রোববার (৩ এপ্রিল) গভীর রাতে জনরোষের মুখে শ্রীলঙ্কা সরকারের ২৬ মন্ত্রী পদত্যাগে করেন। পরিস্থিতি সামাল দিতে সোমবার সকালেই রাষ্ট্রপতি গোতাবায়া বিরোধীদেরও সরকারে যোগ দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ চালানোর আহ্বান জানান।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে চলমান আন্দোলনে। ঋণে জর্জড়িত দেশটিতে রিজার্ভ শুন্যের কোঠায়, তীব্র সংকটে বৈদেশিক মুদ্রা। যার প্রভাব পড়েছে আমদানিতে। জ্বালানি সংকটে দেশটিতে ঘণ্টাব্যাপী বিদ্যুৎ বিভ্রাট। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র ঘাটতি দেখা দেওয়ায় বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu