1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার ভাই-বোন চরিত্রে মোশাররফ-জুঁই!

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৫৩ সময় দর্শন

ঈদের বিশেষ নাটক ‘হোয়াট ইজ লাভ’-এ ভাই-বোনের চরিত্রে দেখা যাবে দেশের ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইকে।

বাস্তব জীবনে স্বামী-স্ত্রী, তেমনি অসংখ্যবার পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে হাজির হয়েছেন। তবে এবার ব্যতিক্রমভাবে পর্দায় আসছেন তারা। ভাই-বোনের চরিত্রে নতুন একটি নাটকে দেখা যাবে তাদের।

নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী। এটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। নাটকটিতে একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

নাটকটির গল্পে দেখা যাবে, রনি চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ঘটনাচক্রে রনির বিয়ে ভেঙে যাওয়ার পর আর বিয়ে করেননি। বিয়ে না করে নিজেকে পরিবেশবান্ধব মানুষ হিসেবে গড়ে তুলছেন। অন্যদিকে একই এলাকার ঘর জামাই অয়ন চৌধুরী। অয়নের এখন যে স্ত্রী, তাকে বিয়ে করার কথা ছিল রনি নামে আরেকজনের। এ চরিত্রে দেখা যাবে আহসান হাবিব নাসিমকে।

এ ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- সারিকা সাবা, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজ প্রমুখ।

সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদুল ফিতরে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu