1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আঠারোগাছিয়া সমন্বিত মাছের সাথে তরমুজ চাষে স্বাবলম্বী মনিরুল

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৬৩ সময় দর্শন

পটুয়াখালীর পাশের জেলা বরগুণার আমতলী উপজেলা আঠারোগাছিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দরিকাঠা গ্রামের নসা হাওলাদার বাড়ির মো. মনিরুল ইসলাম হাওলাদার (৪৫) সমন্বিত মাছ ও তরমুজ চাষ করে আজ স্বাবলম্বী।

মনিরুল ইসলাম হচ্ছেন নাসিরউদ্দিন হাওলাদার ওরফে নসা হাওলাদারের ছেলে। কৃষিকাজই তাদের একমাত্র আয়ের উৎস্য। মানুষের সাথে দিনভর কাজ করে করে তারা তাদের জীবন পরিচালনা করতেন এক সময়। এখন তারা নিজেরাই ক্রয় করা জমিতে কৃষি ব্যাংকের ঋণ নিয়ে মাছের পাশাপাশি তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

‘ক্ষেত থেকে শত শত তরমুজ বিক্রি হচ্ছে, রং বেরঙের সুস্বাদু তরমুজ। লাভজনক হওয়ায় দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠছে তরমুজ চাষ।’ কথাগুলো বলছিলেন মনিরুল ইসলাম। তিনি আরো বলেন, এক সময় আমরা মানুষের সাথে কাজ করতাম।

ধীরে ধীরে আমরা কষ্ট করে টাকা জমিয়ে এনজামাল, মো. আনোয়ার, নজরুল ইসলাম, আবদুর রশিদ, হালিমা বেগম, আ. রশিদ মাতব্বরের কাছ থেকে ২২ শতাংশ ৫৮ পয়েন্ট জমি ক্রয় করি। যার মৌজা আঠারোগাছিয়া, জে.এল নম্বর ২০, খতিয়ান নম্বর ১৯, দাগ নম্বর ২০৭৬, ২১২০, ২১২৬, ২১২৭, ২১২৮।

পাশাপাশি অন্য মানুষের কাছ থেকে একসোনা কিছু জমি নেই। আর সেই জমিতেই মাছ চাষের পাশাপাশি তরমুজ চাষ করে আল্লাহ আমাকে দু’হাত ভরে দিয়েছেন। এ বিষয়ে একই গ্রামের মো. আফছের উদ্দিন মাওলানা, মো. তোতা মৃধা, মো. হোসেন গাজী, ইসমাইল চৌকিদার, শাহানুর মেলকার বলেন, অনেক কষ্ট করে চলত মনিরের সংসার।

সে পরিশ্রম করে এই জমি চাষ করে ও অনেক ভালো আছে। আল্লাহ ওর মঙ্গল করুক। তারা আরো বলেন আমাদের গ্রামের বেকার যুবকরাও যদি মনিরের মত পরিশ্রম করে তাহলে তারাও স্বাবলম্বী হতে পারবে বলে আমাদের বিশ্বাস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu