1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রুশ সেনাদের কাছ থেকে কিয়েভ পুনর্দখল, দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৬৬ সময় দর্শন

রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে পুনরায় দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ার সেনারা আক্রমণ শুরুর পর প্রথমবারের মতো কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল দেশটি।

দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী জানান, রাশিয়া তার সেনাদের প্রধান শহরগুলো থেকে প্রত্যাহার করায় এই এলাকার দখল নেওয়া সহজ হয়েছে।

তবে সেনা প্রত্যাহারকে শান্তি আলোচনার অগ্রগতি হিসেবে দেখছে রাশিয়া।

ইউক্রেন ও তার মিত্ররা বলছে, কিয়েভের কাছে ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাশিয়া তাদের মনোযোগ পূর্ব ইউক্রেনে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী অ্যাখা দিয়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান প্রসিকিউটর কার্লা দেল পন্তে।

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ। তবে ইউক্রেনীয় সৈন্যরা শহরকে রুশ দখলমুক্ত করার জন্য লড়াই করছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu