1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার ৩

সজ্ঞিব দাস, গলাচিপা,পটুয়াখালী।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৫৯ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় রোমানা আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ছোট চত্রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই গ্রামের বেল্লাল হাওলাদারের (২৮) স্ত্রী। মঙ্গলবার রাতে ডাকুয়ার বিভিন্ন এলাকা থেকে পুলিশ গৃহবধূর দেবর টিপু ফেরদাউস (১৮), শাশুড়ি ঝরণা বেগম (৪৫) ও ননদ সীমা বেগমকে (২২) গ্রেফতার করেছে।

এ ঘটনায় নিহতের মা সাজেদা বেগম (৪৫) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা ও পুলিশসূত্রে জানা যায়, ডাকুয়া ইউনিয়নের ছোট চত্রা গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদারের সঙ্গে দশমিনা উপজেলার পশ্চিম আলীপুরা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে রোমানা বেগমের গত তিন মাস আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রোমানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরুদ্ধ করে রোমানাকে হত্যা করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠায়। এ বিষয়ে গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, গৃহবধূর গলায় নখের আচড় ও জখমের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের দেবর, ননদ ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu