1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৪৮ ঘণ্টার মধ্যে ডা. বুলবুল হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৮৩ সময় দর্শন

৪৮ ঘন্টার মধ্যে ডা. আহমেদ মাহী বুলবুলের খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দন্ত চিকিৎসক ডা. বুলবুল হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, নিরাপদ ঢাকা শহর আমাদের দাবি নয়, বরং অধিকার।

এই শহরে একজন মানুষ রাস্তায় নেমে খুন হয়ে যাবে, এটা হতে পারে না। আমাদের সহকর্মী ডা. বুলবুলের এই নৃশংস হত্যাকান্ড কোনভাবেই মেনে নেয়া যায় না।
মানববন্ধনে বক্তারা বলেন, বুলবুল শুধু একজন মেধাবী ছাত্রই ছিলেন না, তিনি একজন ভালো চিকিৎসকও ছিলেন। গরীবের চিকিৎসক হিসেবে তাঁর খ্যাতি ছিল। বুলবুলের পুরো পরিবার তাঁর আয়ের ওপর নির্ভরশীল ছিল। তাকে হত্যা করে পুরো পরিবারকে এখন পথে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁর দুটি শিশু সন্তান আজ এতিম হয়ে গেছে। তারা বুলবুলের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির লাইব্রেরি এন্ড প্রকাশনা সম্পাদক ডা. মোর্শেদ আলম তালুকদার, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. মোজাম্মেল হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক ডা. মীর নোয়াজেস আলী রাজীব ও ডা. আসাদুজ্জামান সরোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন ডা. ইকরামুল আহমেদ সুমন, ইউডিসি এলামনাই এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. গোবিন্দ ভৌমিক বৃন্দ, ডা. নওশাদ কায়সার পাঠান, ডা. আওরঙ্গজেব আরু, ডা. নাজমুল হক সজীব, ডা.অরুপ কুমার, ডা. জান্নাতুল, ডা. বিদ্যুৎ, ডা. গালিব, ডা. সজীব, ডা. ইমরান, ডা. অনি, ডা. ফারহান, ডা. ফাহিম প্রমূখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu