1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘নিজস্ব অর্থায়নে সেতু করে মিথ্যা অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৭৫ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে ষড়যন্ত্রের জবাব দিয়েছে বাংলাদেশ। তিনি বলেছেন, স্বপ্নের এই সেতু ভূমিকা রাখবে দারিদ্র দূর করতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

শরীয়তপুরের জাজিরায় নতুন একটি সেনানিবাস উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রতিক্ষার পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে আর অল্প কিছুদিনের মধ্যে।

নানা চড়াই উৎরাই পেরিয়ে দেশের দীর্ঘতম সেতুর নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। এই সেতুর নিরাপত্তায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে যাত্রা শরু করলো নতুন একটি সেনানিবাস। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নাম করণ করা হয়েছে এই সেনানিবাসের। গণভবণ থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু নিয়ে নানা মুখী ষড়যন্ত্র হলেও বাংলাদেশ তার উপযুক্ত জবাব দিয়েছে।

শেখ হাসিনা বলেন, বিশ্ব মানের সশস্ত্র বাহিনী গড়ে তুলতে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছে সরকার।

মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu