1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংসদে অনাস্থা প্রস্তাব, ক্ষমতা হারাবেন কী ইমরান খান!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৫৯ সময় দর্শন

পাকিস্তান ডেমোক্রেটিক মুভম্যান্ট বা পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন নামক জোট ইমরান খানের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবি করছে।

সম্প্রতি এই জোট ইমরান খানের পদত্যাগের দাবিতে সারা দেশ থেকে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ-এর আয়োজন করে। এই জোট পাকিস্তান সরকারের বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপেরও অবসান চাইছে। পাকিস্তানের সরকার বিরোধী দলগুলো ইমরান খানের পদত্যাগের ব্যাপারে তার প্রতি আল্টিমেটাম বা সময়সীমাও ঘোষণা করেছে।

এরইপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে জাতীয় সংসদের অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ১৬১ জন সংসদ সদস্য প্রস্তাবটি উত্থাপনের পক্ষে ভোট দিয়েছে বলে ডেপুটি স্পিকার কাসেম সুরি জানিয়েছেন।

ডেপুটি স্পিকার জানান, আগামী ৩১ মার্চ আবারও অধিবেশন বসবে। সেদিনই ইমরান খানের ভাগ্য নির্ধারিত হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন।

তিনি বলেছেন, এইসব ষড়যন্ত্রের কাছে তিনি নতি স্বীকার করবেন না।

পাকিস্তানের সংসদে আসন সংখ্যা ৩৪২। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে সফল হতে হলে বিরোধীদের প্রয়োজন পড়বে ১৭২ ভোট। ইমরান খানের দলের নেতৃত্বাধীন জোট সরকারের মোট সদস্য সংখ্যা ১৭৯।

তবে সম্প্রতি ইমরান খানের নিজের দলেরই বেশ কয়েকজন সদস্য তার ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ কারণে অনাস্থা ভোটের ফলাফল আসলে কী হবে তা স্পষ্ট নয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu