1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শান্তি আলোচনার সময় আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৮৪ সময় দর্শন

পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাধীন রুশ ধনকুবের এবং ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল ক্লাব চেলসি এফসির মালিক আব্রামোভিচ এখন সুস্থ আছেন এবং যুদ্ধ বন্ধে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এই মাসের শুরুতে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আব্রামোভিচ। এর পরই তার শরীরে বিষক্রিয়ার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।

একাধিক লক্ষণ দেখা দেয় শরীরে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে চোখ লাল হওয়া, মুখ ও হাতের চামড়া খসে যাওয়া এবং অবিরাম বেদনা।
ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধে মধ্যস্থতা করতে ইউক্রেনীয় অনুরোধে সম্মত হন আব্রামোভিচ। তিনিসহ ওই বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও আক্রান্ত হয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এক রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার কট্টরপন্থী যারা শান্তি আলোচনাকে বানচাল করতে চায় তারা সন্দেহজনক এই বিষপ্রয়োগের ঘটনা ঘটিয়েছে।

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। ইতিমধ্যেই দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মস্কো এটিকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণের বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে। কিন্তু ইউক্রেন ও পশ্চিমারা এটিকে উসকানি ছাড়াই পুতিনের আগ্রাসী যুদ্ধ বলে দাবি করছে। সূত্র: বিবিসি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu