1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে বধ্যভূমিত সমাজ কল্যাণ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৬৬ সময় দর্শন
লালমনিরহাটে বধ্যভূমিত সমাজ কল্যাণ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

লালমনিরহাটের বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি ভোটমারী বধ্যভূমিতে এ শ্রদ্ধা নিবেদন।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রী।

বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ছনি, উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, উপজেলা ছাত্রলীগের (সাবেক) বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু প্রমূখ।

শহিদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন,বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ির দেশ নয়। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য যা করেছে বঙ্গবন্ধুর পরে আর কোন সরকার তাঁদের জন্য কিছুই করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন,মুক্তিযোদ্ধাদের ত্যাগ অপরিসীম যা জাতি কোনোদিনও অস্বীকার করতে পারবে না।মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কেউ যাতে বিকৃত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান সমাজ কল্যাণ মন্ত্রী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu