1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্রমিকদের রক্ত ঝড়ানো অর্থে ক্রয়কৃত জমি অবৈধভাবে বিক্রি, প্রতিবাদে সাধারণ শ্রমিকদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৬৭ সময় দর্শন

লালমনিরহাট জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৯৩ এর নামে শ্রমিকদের রক্ত ঝড়ানো অর্থে কেনা হয়েছিল ৮শতক জমি। সেই ক্রয়কৃত জমিতে সাধারন শ্রমিকদের নিজস্ব অফিস নির্মাণ না করে অবৈধভাবে জমি বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বর্তমান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

১৬ মার্চ (বুধবার) বেলা ১২টায় লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে জমি বিক্রি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাটের সাধারণ শ্রমিকরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাধারণ শ্রমিকরা জানান, শ্রমিকদের তিল তিল করে জমানো রাখা টাকায় কল্যাণ ফান্ড গঠন করা হয়েছিলো। সেই কল্যাণ ফান্ডের ৩ লাখ ২৫ হাজার টাকা দিয়ে গত ২৯ সেপ্টেম্বর ২০০৮ তারিখে ৫২০৩/৮ নম্বর কবলা দলিলমুলে ক ৮ শতক জমি ক্রয় করা হয়। কথা ছিল সেই ক্রয়কৃত জমিতে শ্রমিক ফেডারেশনের নিজস্ব ভবন নির্মান করা হবে। ভবন নির্মানের আগ পর্যন্ত জমি দেখাশুনা ও পরিচালনা করার দায়িত্বে ছিলো সেই সময়ের শ্রমিক ইউনিয়নের কয়েকজন শ্রমিক।

গত ২৩ অক্টোবর ২০১৮ তারিখে এসকে ফিরোজ আজগর মিন্টুকে দাতা সদস্য বানিয়ে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ কয়েকজন স্বার্থপর শ্রমিকদের সহায়তায় শহরের সাপটানা (যুগীটারী) এলাকার আমান উল্ল্যাহর নিকট ৭ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করে। য়া রেজুলেশন বহির্ভূত ৬১২৮/১৮।

এদিকে সাধারণ শ্রমিকদের রক্ত ঝড়ানো টাকা দিয়ে ক্রয়কৃত জমি বিক্য় ও অর্থ আত্মসাতের ঘটনায় সাধারণ শ্রমিকদের গত কয়েকদিনের প্রতিবাদ করায় আগামী ২১মার্চ জরুরীভাবে সাধারন সভার ডাক দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ।

সাধারণ শ্রমিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি, শ্রমিক নেতা সিফাত হোসেন মুন্না, শ্রমিক নেতা আনোয়ারুল হক দুলু, জাকির হোসেন লাবু, নুরুন্নবী বকুল, আশরাফ হোসেন, মাইক্রো শ্রমিক নেতা আমুনুল ইসলাম আপেল ও আদম আলীসহ ২ শতাধিক সাধারণ শ্রমিক। আগামী ২১ মার্চ সভাপতি ও সাধারণ সম্পাদকের ডাকা সাধারণ সভার প্রতিবাদও করেন তারা।

এর আগে জমি বিক্রির অভিযোগ তুলে সাধারণ শ্রমিকদের পক্ষে আনোয়ারুল হক দুলু ও সিফাত হোসেন মুন্না বাদি হয়ে মিন্টু এবং শ্রমিকদের ক্রয়কৃত জমি বিক্রয় করতে মিন্টুকে সহায়তা করা ৪ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu