1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাড়তি টাকা না দিলে কোনো কাজই হয়না বুড়িমারী শুল্ক স্টেশনে, ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৫৭ সময় দর্শন

বাড়তি টাকা না দিলে কোনো কাজই হয়না লালমনিরহাটের বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে। শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তারা টাকা ছাড়া পণ্য ছাড় করণের ফাইলে স্বাক্ষর করেন না বলে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন।

ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুড়িমারী শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার অসুস্থ্যতাজনিত কারণে সম্প্রতি ছুটিতে যায়।

এরমধ্যে দায়িত্বরত শুল্ক স্টেশনের দুইজন রাজস্ব ও দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তা ভুটান থেকে আনা জিপসাম, ডলোমাইড পাউডার, লাইমস্টোন পাথর ও পাউডার প্রতিটনে ৫শ টাকা করে দাবি করেন।

৫% হারে সরকারি রাজস্ব পরিশোধ করার পরও অতিরিক্ত টাকা না দিলে পণ্য খালাসের ফাইলে স্বাক্ষর করেন না তাঁরা। পাশাপাশি বিভিন্ন বিধি-বিধান দেখিয়ে ফাইল আটক ও হয়রানি করেন তারা। নির্ভিগ্নে অনিয়ম করতে প্রভাবশালী কিছু ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে সরকারের ভাবমূর্তি ম্লান করছে শুল্ক স্টেশনের কতিপয় এসব কর্মকর্তা।

বর্তমানে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া এবং অসাধু কিছু ব্যবসায়ী মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ও পাচারে রাজস্ব কর্মকর্তা জড়ানোয় এ শুল্ক স্টেশনে ব্যাপক আলোচনার তৈরি হয়েছে। শুল্ক স্টেশনের একটি সূত্র দাবি করেছে রংপুর সদর দপ্তরের একজন উর্দ্ধতন কর্মকর্তার নামে ব্যবসায়ীদেরকে জিম্মি করে এসব অপকর্ম করা হচ্ছে।

এ ব্যাপারে রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির মিনা ও আবু তাহের মিয়া বলেন, ‘ এখানে কাউকে কোনো ধরণের হয়রানি বা অনিয়ম করা হয়না। কে অভিযোগ করেছে তার নাম বলেন। তাদের জানামতে শুল্ক স্টেশনে এ ধরণের কোনো সুযোগ নাই।

বুড়িমারী শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, ‘আপনি জানালেন তাই বিষয়টি জানলাম। আমি অন্যায়কারীকে ছাড় দেইনা এবং দেবনা। বিষয়টি শুনলাম। সরকারি স্বার্থ অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu