1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হুমকির মুখে ঢাকা টু গলাচিপার নৌ-রুট দুর্ভোগে সাধারন যাত্রী ও ব্যবসায়ীরা

সজ্ঞিব দাস, গলাচিপা,পটুয়াখালী।
  • আপডেটের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৭২ সময় দর্শন

পটুয়াখালীর লোহালিয়া নদীতে ব্রীজ নির্মান কাজ চলছে। ব্রীজের দুই পাসে নাব্যতা সংকট ও নির্মিত ব্রীজের মাঝ খানে বসানো হয়েছে চকির উপর বেলি ঢালাই কাজের জন্য পিলার ফলে আটকে যায় নৌ- রুট।

এতে চরম দুর্ভোগে পরছে এই রুটের সাধারন যাত্রীরা। এছারাও এই রুট দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় মাল বাহী কার্গ জাহাজ আটকে পরায় চরম ভোগান্তিতে এই উপজেলা ব্যবসায়িরা। গলাচিপা রুটে নিয়মিত চলাচল করা সাধারন যাত্রীরা জানান, এই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নানা সমেস্যার সম্মূখিন হচ্ছেন এই রুটের যাত্রীরা। একদিকে যেমন গুনতে হচ্ছে বাড়তি ভাড়া তেমনি অনন্য লাইনের লঞ্চগুলোতে সিট না পাওয়ায় জিবনের ঝুঁকি নিয়ে যাতায়ত করতে হচ্ছে লঞ্চের ছাদে।

গলাচিপার সাধারন ব্যবসায়ীরা জানান, ঝালোকাঠি, বরিশাল, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে কার্গো কিংবা পন্যবাহী জাহাজে করে সব ধরনের মালামাল পরিবহন করা হতো এই রুট দিয়ে। বর্তমানে পটুযাখালী লোহালিয়া ব্রীজের কাজ চলমান থাকায় নৌ চলাচলের পথ অবরুদ্ধ হয়ে পরায় বারতি খরচ দিয়ে পরিবহন করতে হচ্ছে মালামাল যার প্রভাব পরছে ক্রেতাদের উপর।

তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্থক্ষেপের মাধ্যমে গুরুত্বপূর্ন এই নৌ-পথ নদীর একপাস দিয়ে সচল সচল রাখার ব্যবস্থা গ্রহন হোক।

আসা যাওয়া-১ লঞ্চের মাষ্টার আব্দুর রহিম জানান, নদীর ন্যাব্যতা সংকট থাকায় ধরান্দীর পরপরেই গলাচিপা তারমিনাল ঘাট পর্যন্ত দোতালা লঞ্চগুলো প্রতিনিয়ত ছোট ছোট একাধিক ডুবোচরে আটকে পরে। যেটুকো নদীর গভীরতা রয়েছে তা শুধু নিয়মিত লঞ্চ চলাচলের কারনে। এর মধ্যে যদি এই রুটে সাময়িক ভাবে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায় তাহলে পুরো নদী চর পরে বিলিন হয়ে যাবে এই রুটের নদীপথ।

কার্গ মালিকদের অভিযোগ ধরান্দী, কলাগাছিয়া, চিকনিকান্দি, আমখোলা, গলাচিপা, কলাপাড়া মহিপুর পায়রা বন্দর সহ দক্ষিন অঞ্চলের বিভিন্ন রুটে মালবাহী কার্গোগুলো এই রুট দিয়ে যাতায়ত করে আসছিলো বর্তমানে নদীপথ বন্ধ থাকায় অনেকটা বিপাকে পরেছেন তারা । সংশ্লিষ্ট ব্রীজ নির্মান ঠিকাদার প্রতিষ্ঠান সুত্রে জানাগেছে, ব্রীজের এই নির্মান কাজ শেষ হতে প্রায় তিনমাস লাগতে পারে। তারমিনাল ঘাট ইজারাদার কর্তৃপক্ষের সাথে কথাবলে জানাযায়, চলতি বছর ইজারা নেয়ার পর কভিড- ১৯এর কারনে একমাস তিনদিন নৌ- চলাচল বন্ধ থাকে এতে অনেকটা আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন।

আসছে পবিত্র মাহে রমজান এর পর যদি ব্রীজ নির্মানের কারনে তিন মাস নৌ- রুট বন্ধ থাকে তাহলে ইজারাদার কর্তৃপক্ষ অর্ধেক পরিমানের বেশি টাকা ক্ষতির সম্মুখীন হবেন। এ বিষয় পটুয়াখালী বি,আই,ডবলুটিআই উপ-পরিচালক মোঃ মহিউদ্দন আহম্মদ জানান, নৌ- মন্ত্রনালয় সচিব বরা চিঠি দিয়েছে বিআই ডবøুটিএ, এলজিডি, সহ সংশ্লিষ্ঠ সবাইকে সরজমিনে পরিদর্শন করে নৌ- চলাচল অব্যহত রেখে ব্রিজের কাজ নির্মান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu