1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আ’লীগ নেতারাই বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেটের প্রধান-দুলু

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৫৬ সময় দর্শন

আ’লীগ নেতারাই বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেটের প্রধান, যে কারনে দেশে চলছে নিরব দুর্ভিক্ষ-দুলু।

আ’লীগ সরকারের বাজারেরর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এর প্রধান কারণ হচ্ছে বাজারের সিন্ডিকেট। আর এই সমস্ত সিন্ডিকেটের প্রধান হচ্ছে আওয়ামী লীগের নেতারা। সারাদেশে প্রকৃতপক্ষে নীরব দুর্ভিক্ষ চলছে। কিন্তু মানুষ বলতে পারে না। সারাদেশে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

রবিবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা যুবদল জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, আজকে বাংলাদেশে যত চাঁদাবাজি, যত ঘুষ খাওয়া সব কিছুর মূলহোতা আওয়ামী লীগ। তারা সারাজীবন যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করেছে। ১৯৭২-৭৫ সাল একই অবস্থা ছিল এবং তাদের অযোগ্যতা, দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, লাখ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। সেই ৭৫ সালের কাছাকাছি এখন আমরা অবস্থান করছি।

দুলু আরও বলেন, শেখ হাসিনা দুবাই যাওয়ার আগে বলেছিলেন, করোনাকালে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম সব জায়গায় বেড়েছে। আমরা তার কাছে জানতে চাই, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো? আর কবে থেকেই দেশের মানুষ চিৎকার করছে যে, তেলের দাম কমাও, চালের দাম কমাও, ডালের দাম কমাও, আমরা আর পারছি না।

রাতের অন্ধকারে ক্ষমতায় আসা এই সরকারকে হটানো ছাড়া আর কোন বিকল্প নাই। তাই আসুন খালেদা জিয়ার ডাকে আগামীতে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদি সরকারকে টেনে হিচরে ক্ষমতার মসনদ থেকে নামাতে হবে বলে জানান দুলু।

লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান মিঠুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ যুবদলের নেতাকর্মীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu