1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের কমিটি, ফেসবুকজুড়ে প্রশংসা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৯৮ সময় দর্শন
পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের কমিটি, ফেসবুকজুড়ে প্রশংসা

ফরিদপুর জেলা যুবলীগের কমিটির কয়েক মাস পর পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের কমিটি প্রকাশ করা হয়েছে। আর এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধুবাদ ও প্রশংসা এসেছে চোখে পড়ার মতো।

গত রোববার (৬ মার্চ) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের ২১ ও ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি ঘোষিত হয়।

যেখানে পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাড. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ সোহেল; বরগুনা জেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম এটম, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
কমিটি ঘোষণার পরপরই পটুয়াখালী ও বরগুনার বিশিষ্টজনদের প্রশংসা কুড়াচ্ছে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। পাশাপাশি নতুন নেতাদের জানানো হচ্ছে শুভেচ্ছা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ড এর কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ মিয়া’র স্বাক্ষরে অফিসিয়াল প্যাডে বরগুনা জেলা যুবলীগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়; যে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় লেখা হয়- ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বরগুনা জেলা শাখার মো. রেজাউল কবির এটমকে সভাপতি এবং আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা শাখার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা।’

বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ বরগুনা জেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বরগুনা জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বরগুনা ও বরগুনাবাসীর সামগ্রিক উন্নয়নে নব-নির্বাচিত এ কমিটি দায়িত্বশীল ও কার্যকরি ভূমিকা রাখবে-এ প্রত্যাশা সকলের।

দৈনিক আলোকিত বাংলাদেশ সংবাদ পত্রের বরগুনা জেলার প্রতিনিধি জাফর হাওলাদার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘অভিনন্দন বরগুনা জেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঘোষিত কমিটির সকল সম্পাদক ও সদস্যদেরকে।’

বরগুনা জেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বরগুনা জেলা যুবলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককেও এমন সময়োপযোগী কমিটি গঠনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এদিকে পটুয়াখালী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স পটুয়াখালী জেলা যুবলীগের নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘অভিনন্দন রাজপথের সহযোদ্ধা এ্যাড. সহিদুল ইসলাম সহিদ ও বাল্যবন্ধু এ্যাড. সৈয়দ মো. সোহেল। পটুয়াখালীবাসীর পক্ষ থেকে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের দুই সাবেক ছাত্রনেতাকে জেলা যুবলীগের দায়িত্ব প্রদান করার জন্য। তোমাদের নেতৃত্বে আলোকিত সোনার বাংলা নির্মাণে এগিয়ে যাক পটুয়াখালী জেলা যুবলীগ-এ প্রত্যাশা রইলো।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কর্মশালা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমন জাহিদ পটুয়াখালী জেলা যুবলীগের নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘অভিনন্দন পটুয়াখালী জেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি এ্যাড. সহিদ ও সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলসহ নেতৃবৃন্দ। প্রার্থী অনেক কিন্তু নেতা হয় দুই জনই, অনেক যোগ্য প্রার্থীও বাদ পড়ে। সেটা মেনে নিয়েই এগুতে হয়, কেননা রাজনীতি এ লাইফ লং জার্নি। এখানে অভিমানের কোন জায়গা নাই। আশা করি পদপ্রাপ্ত ও পদবঞ্চিত সবাইকে নিয়েই এগিয়ে যাবে মানবিক যুবলীগ। জয় বাংলা।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ্যাড. মুশফিকুর রহমান তুহিন পটুয়াখালী জেলা যুবলীগের নতুন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান পাশাপাশি উদীচী শিল্পী গোষ্ঠীর পটুয়াখালী জেলা শাখার কর্মী ও সংগঠক এ্যাড. সৈয়দ মো. সোহেলকে পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu