1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বীর মুক্তিযোদ্ধার সন্তানকে শিবির আখ্যায়িতের প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৬৭ সময় দর্শন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে জামায়াত-শিবির আখ্যায়িত ও মিথ্যা সংবাদ প্রচার করে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে মানব মানববন্ধন ও বিক্ষোভ করেছে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

বুধবার (৯ মার্চ) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িরবাজার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আদিতমারী উপজেলা জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কর্মসুচিতে একাত্মতা ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার লুৎফর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিম মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমিটির সহ-সভাপতি কাজি হুমায়ুন কবির মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড উপজেলা শাখার সদস্য সচিব কাজি এনকেএম লিটন মোল্লা, ভাদাই ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা সন্তান মতিউর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবি হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র তৎপর রয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক এখনো এদেশে সোচ্চার, তারাই আজ মুক্তিযোদ্ধাদের পরিবারে কালিমা লেপন করতে চাচ্ছে। তারই অংশ হিসেবে একজন মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতি করে আসা মিরাজ সৌরভকে শিবির নেতা বানিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হলেও কিভাবে তাকে জামায়াত শিবির আখ্যা দিয়ে নোংরামো কারীদের বিরুদ্ধে অতিসত্তর ব্যাবস্থা নেওয়ার আহবান জানান।

বক্তারা কুচক্রী মহলকে সাবধান করে দিয়ে বলেন, অন্যায় ও অন্যায্য আবদার না মানায় এসব ষড়যন্ত্র করা হচ্ছে। মিরাজ একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। অবৈধ সুযোগ না পেয়ে ওৎ পেতে বসে থাকা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মুক্তিযোদ্ধার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। তাদেরকে হুসিয়ারী দিয়ে বক্তারা সাহস থাকলে মুখোমুখি মাঠে নামবার আহবান জানান।

সমাবেশ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ বিষয়ে অতিসত্তর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী পরিকল্পনা ও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এতে জেলা ও উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা গণ ও মুক্তিযোদ্ধাদের সন্তানেরা অংশ নেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu