1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনার রেজাল্ট নিয়ে বিভ্রান্তি, হাসপাতালের ছয়তলা থেকে লাফিয়ে বিদেশির আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৮ সময় দর্শন

করোনা আক্রান্ত হওয়ার পর একেকবারের টেস্টে একেক রিপোর্ট পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে হাসপাতালের ছয় তলা থেকে লাফিয়ে পড়ে এক বেলারুশ নাগরিক আত্মহত্যা করেছেন। তার নাম মিখাইল স্টেলমাখ (২৯)।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ল্যাবএইড হাসপাতালে এই ঘটনা ঘটে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হানুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিখাইল বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন এবং থাকতেন সেখানেই। গত মাসে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর সহকর্মীরা তাকে ২৮ আগস্ট ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান।

ল্যাবএইডের ৬ষ্ঠ তলায় ভর্তি ছিলেন তিনি। তবে তার করোনা টেস্ট করা হয় ৭/৮বার। একবারের টেস্টে একেক রিপোর্ট আসে তার। একবার পজিটিভ, আবার নেগেটিভ। এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

যার ফলে তিনি গতকাল রবিবার ভোরে ৬ষ্ঠ তলায় বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে ছোট জানলা দিয়ে লাফিয়ে নিচে পড়েন। এতে গুরুতর আহত হলে তাকে ল্যাবএইড হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন গতকাল বেলা পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে রবিবার রাতে মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিস্তারিত জানার জন্য আরও তদন্ত চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu