1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভালুকায় মহাসড়কে অবৈধ অটোরিকশায় তীব্র যানজট -ভোগান্তিতে যাত্রী সাধারণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২২৪ সময় দর্শন
Sadhin Bangla TV News

https://www.youtube.com/watch?v=UsiW5U4n4_U

ময়নসিংহের ভালুকায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ যান, ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন দাপিয়ে বেরাচ্ছে।

এসব যানবাহন মহাসড়কে দাপিয়ে চললেও তা বন্ধের নেই কোন কার্যকরি উদ্যোগ। হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে উদ্যোগ নিলেও তা অভিযান চলাকালীন সময় পর্যন্ত বন্ধ থাকে।

পথচারীদের পথ চলা কঠিন হয়ে উঠেছে। এতে হরহামেশাই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। সচেতন সমাজের দাবি ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে বিদ্যুতের অবৈধ ব্যবহারও বেড়ে গেছে। যার ফলে অবৈধ বিদ্যুত সংযোগের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। আবার এসব সংযোগ থেকে অগ্নিকান্ডের মতো ঘটনাও ঘটছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলায় ব্যাটারি চালিত অবৈধ রিকশা-অটোরিকশা ও ভ্যান মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে।
সড়কে এসব রিকশা-অটোরিকশাগুলো জটলা করে মহাসড়ক দখলে রাখে। এতে ভালুকা বাসস্ট্যান্ড, সিডষ্টোর বাসস্ট্যান্ড ও মাষ্টারবাড়ী বাসস্ট্যান্ডে সব সময় যানজট লেগেই থাকে।

এবং দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করে। আর তাই যানবাহন ও পথচারীদের পথ চলতে অসুবিধার সম্মুখীন হতে হয়, এ বিষয়ে যথাযত কতৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu