1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

র্যা বের বিশেষ অভিযানে ৫০ কোটি টাকার ১২ কেজি আইস ও এক লাখ ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৮৮ সময় দর্শন
Sadhin Bangla TV News

র্যা বের বিশেষ অভিযানে ধরা পড়লো ভয়ঙ্কর মাদক আইসের এযাবতকালের সবচেয়ে বড় চালান। প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস ও এক লাখ ইয়াবাসহ চেতনা নাশক ইনজেকশন জব্দ করেছে সংস্থাটি।

https://www.youtube.com/watch?v=yHJaM1IIOSg

মুন্সিগঞ্জের গজারিয়ায় চালানো অভিযানে গ্রেফতার হয় এই চক্রের মূল হোতা জসিমসহ ৫ জন। পলাতক বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানায় র্যা ব।

মাদকের শেষ সংস্করণ আইস এক ভয়ংকর মাদকের নাম। ইয়াবার চেয়েও শতগুণ শক্তিশালী এ মাদকের জালে একবার জড়ালে একমাত্র মৃত্যুই হতে পারে মুক্তির উপায়। সেবনকারীর স্নায়ু ধ্বংসকারি এ মাদকের সবচেয়ে বড় চালান জব্দ করেছে র্যা ব। মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে দামি এই মাদকের ১২ কেজির একটি চালান আটক করা হয়েছে।

এ সময় চাক্রটির প্রধান জসিম উদ্দিনসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করে সস্থাটি । জব্দ করা হয়, এক লাখ পিস ইয়াবা, চেতনানাশক ওষুধ, আগ্নেয়াস্ত্র্র। র্যা ব বলছে, চক্রটির মিয়ানমারে থাকা সদস্যরা আইস ও ইয়াবা নিয়ে সাগর পথে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে, গভীর সমুদ্রে ট্রলারে মাধ্যমে বাংলাদেশি চক্রের কাছে হস্তান্তর করে।

চক্রের সদস্যরা জেলের ছদ্মবেশে মাদক নিয়ে নোয়াখালীর হাতিয়া দ্বীপ হয়ে রাজধানীসহ অন্যান্য স্থানে তা পৌছে দেয়। র্যা ব জানায়, চক্রটি ৫ থেকে ৭ বছর ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত।

আর মাদক আইস এর চোরাচালানের কাজ করছে ১ বছর ধরে। এই চক্রে ১২- ১৫ জন সদস্য জড়িত বলেও জানায় সংস্থাটি। পলাতক বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানায় র্যা ব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu