1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চরম বিপর্যয়ের মুখে ইউক্রেন বাসী একটানা ৮ম দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৬৬ সময় দর্শন
Sadhin Bangla TV News

এবার রুশ আগ্রাসনে চরম বিপর্যয়ের মুখে ইউক্রেন বাসী। টানা অষ্টম দিনের মতো ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া।

https://www.youtube.com/watch?v=cEbdxYA21BU

এ কয়দিনে ইউক্রেনের বেশ কিছু অঞ্চলের দখল নিয়েছে রুশ সেনারা। ভিটে মাটি ছেড়ে প্রতিবেশি দেশে পাড়ি জমাচ্ছেন লাখো মানুষ। আর যারা মাতৃভূমি আকড়ে থাকতে চাচ্ছেন তাদের ঘিরে আছে হাজারো অনিশ্চয়তা ও আতঙ্ক।

দেয়ালে দেয়ালে গুলির ক্ষত চিহ্ন, চারদিকে ধ্বংসযজ্ঞ। দোনেস্কে আঘাত হেনেছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র। হাসপাতালের কাছাকাছি একটি আবাসিক ভবনের বাইরের দেয়ালে, জানালা, বারান্দায় স্পষ্ট বুলেটের ছিদ্র। গোলাগুলির কারণে আতঙ্কের মধ্যে বসবাস করছি।

একটাই চাওয়া সংঘর্ষের অবসান। চরম ভয়াবহ পরিস্থিতি কিয়েভের উত্তর-পশ্চিমে বোরোদিয়াঙ্কা এলাকায়। বিদ্যুৎহীন অবস্থায় কাটছে স্থানীয়দের। সে এক বিভীষিকাময় রাত। দুই ঘন্টারও বেশি সময় ধরে চলছিল গোলাগুলি। বাড়ির বাইরেও যেকোনো মুহূর্তে হামলার শিকার হওয়ার আশংকা।

এমন ভয় বুকে নিয়েই ইউক্রেনের রাজধানী কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিতে শুরু করেছিল অসহায় ইউক্রেনীয়রা। বর্তমানে তাদের সংখ্যা ১৫ হাজারের মতো। অনেকেই এটাও বুঝতে পারছেন না, কেন একটি স্লাভিক জাতি তাদের প্রতিবেশীকেই এই ধরণের কষ্ট দেবে।

রুশ সেনার আগ্রাসনে ভুতুরে নগরীতে পরিণত হয়েছে ইউক্রেনীয় ইরপিন শহর। প্রায় ২ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি হাসপাতাল, কিন্ডারগার্টেন, পরিবহন এবং বাড়ি সহ শত শত স্থাপনা ধ্বংস হয়ে গেছে জানিয়েছে ইউক্রেনের জরুরী বিভাগ। এদিকে, রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন ছেড়ে যাওয়ার হিড়িক পড়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও চিত্রে দেখা গেছে ট্রেন স্টেশন এবং সীমান্ত পাড়ি দেয়ার সময় বৈষম্যের শিকার হচ্ছে কৃষ্ণাঙ্গ প্রবাসীরা।

এমন পরিস্থিতিতে সীমান্ত পারাপারে কৃষ্ণাঙ্গদের জাতীয়তা বড় করে না দেখে দেশ ছাড়ার অনুমতি দেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu