1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে প্রতিবন্ধী ধর্ষণের হোতা ঢাকা থেকে গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৭১ সময় দর্শন

লালমনিরহাটের কালিগঞ্জের চাঞ্চল্যকর প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার মূল হোতা রহিম বাদশা (৩০)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩( রংপুর)।

শুক্রবার ( ৫ মার্চ) র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, প্রায়ই সময় ওই প্রতিবন্ধী কিশোরীকে কু-প্রস্তাব দিত রহিম বাদশা। এতে রাজি না হওয়ায় তার ক্ষতি করার জন্য সুযোগ খুজতে থাকে। এক পর্যায়ে গত ২১ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে
প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় তার বাবা-মা বাড়ির পাশে ফসলের জমিতে কাজ করা অবস্থায় চিৎকার শুনে দৌড়ে বাড়িতে আসে। তাদেরকে দেখে রহিম সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং প্রভাবশালী মহল দিয়ে চাপ দিয়ে ধামাচাপা দিতে চেষ্টা করে। কিন্তু সংবাদ মাধ্যম এবং অত্র এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে কিশোরীর বাবা ২৮ ফেব্রুয়ারি বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করলে প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে
ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ রহিম বাদশা (৩০) কে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম ধর্ষণের ঘটনা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।
তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর এ ঘটনায় র‍্যাবের সহযোগিতায় প্রযুক্তি ব্যবহার করে রহিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu