1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আরো যা বললেন বাবা, ছেলে মেসেঞ্জারে লিখেছে, ‌‘ভাল আছি’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৬৮ সময় দর্শন
আরো যা বললেন বাবা, ছেলে মেসেঞ্জারে লিখেছে, ‌‘ভাল আছি’

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে আটকে পড়া নাবিকদের একজন কুষ্টিয়ার যুবক ফয়সাল আহমেদ সেতু। আজ বিকাল ৪টায় সে বাবার মেসেঞ্জারে লিখেছে, চিন্তা করবেন না, ভাল আছি।

সেতুর বাবা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ বিশ্বাস এ কথা জানিয়েছেন। পাশাপাশি তার ছেলেসহ সব নাবিকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ফারুক বিশ্বাস এ ব্যাপারে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। সেখানে তিনি লিখেছেন তার ছেলে রকেট বোমা হামলায় আহত হয়েছে।
ফারুক আহমেদ বলেন, ছেলেকে ফোনে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে মেসেঞ্জারে অ্যাকটিভ দেখা যাচ্ছে। মেসেজ বা অডিও কল দিলে রিপ্লাই আসছে না। তিনি বলেন, ওর মা হার্টের রোগী, সে কারণে হয়তো কিছু বলছে না। সবশেষ গত মাসের ২২ তারিখে ফোনে কথা হয়েছিল ইউক্রেন পৌছানোর আগে। এরপর আর ফোনে পাওয়া যায়নি। টুকটাক কথা আদান প্রদান হয়েছে মেসেঞ্জারে।

ফারুক বলেন, আমরা খুবই চিন্তিত। তবে আশাবাদী। নিয়মিত টেলিভিশনে আপডেট দেখছি। দেখলাম তাদের উদ্ধার করে পোল্যাণ্ডে নেয়া হচ্ছে। তিনি বলেন, আমরা খুশি প্রধানমন্ত্রী উদ্যোগ নিতে বলেছেন। পররাষ্ট্রমন্ত্রীও ওখানে কথা বলেছেন। ছেলেসহ যারা আছে সবাই যাতে ফিরে আসতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ফারুক আহমেদ বলেন, তার ছেলে ফয়সাল আহমেদ সেতু খুলনা পাবলিক কলেজে পড়েছেন। আর মেরিন ইঞ্জিনিয়ারিং পড়েছেন চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে। এছাড়াও সে বাংলাদেশ মেরিন একাডেমিতেও পড়েছেন। গত বছরের সেপ্টেম্বরে সে বাংলাদেশ শিপিং করপোরেশনে ডেক ক্যাডেট হিসেবে যোগ দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu