1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৩ সময় দর্শন
গলাচিপায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১১৩ পটুয়াখালী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, সহকারি কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি এস এম শাহজাদা (এমপি) বলেন, আপনাদের মোবাইল ফোনের আশক্তি ছেড়ে খেলাধুলা করতে হবে। বর্তমান সরকার আপনাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করেছে।

বিগত সরকার শিক্ষার্থী বান্ধব খেলাধুলার কোন প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। যা নৌকা প্রতিকের আওয়ামী লীগ সরকার করে দেখিয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি শিক্ষার্থী বান্ধব শীতকালীন সুন্দর ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠু মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ সাধন করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu