1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যৌতুক মামলায় এসআইয়ের ২ বছরের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৩ সময় দর্শন
যৌতুক মামলায় এসআইয়ের ২ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল আখেরকে তার স্ত্রীর করা যৌতুক মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পাঁচ হাজার জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) বিকেলে জেলা সিআইডির পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোর্শেদ তারেক সিদ্দিকী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

জানা গেছে, ২০১৫ সালের ১৭ এপ্রিল লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকার এক তরুণীর সঙ্গে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ আজমাতা এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল আখেরের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন চালান এই পুলিশ কর্মকর্তা। এরপর ভুক্তভোগী স্ত্রী মামলাটি করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু বলেন, ‘উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আব্দুল আখেরকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা বলেন, ‘আসামির প্রধান আইনজীবী আজিজুর রহমান দুলুসহ আমরা আদালতে শুনানি করেছি। আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। আসামির পরিবারের সঙ্গে আলোচনা করে আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।

জেলা সিআইডির পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, ‘কুড়িগ্রাম জেলার বাসিন্দা আব্দুল আখের ২০০৭ সালে এসআই পদে পুলিশে নিয়োগ পান। পরে রংপুর মেট্রো ও জেলা সিআইডি পুলিশে বদলি হন। মামলার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদালতের রায়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu