1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় গৃহ ও ভূমি গ্রহীতা পরিবারের মাঝে মতবিনিময় ও কম্বল বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪২ সময় দর্শন
গলাচিপায় গৃহ ও ভূমি গ্রহীতা পরিবারের মাঝে মতবিনিময় ও কম্বল বিতরণ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের অক্ষয় রাম নামক স্থানে শনিবার (১৯ ফেব্রয়ারি) বিকেল সারে চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার শাহ আলম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুজিববর্ষ উপলক্ষে গৃহ ও ভূমি প্রাপ্ত পরিবারবর্গের সাথে মতবিনিময় সভা ও কম্বল বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী-৩ আসনের এমপি এস,এম শাহজাদা।

মতবিনিময় সভা ও কম্বল বিতরণে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধাররণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি মুজিবর রহমান প্যাদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম দেলোয়ার হোসেন, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু সহ অঙ্গ সংগঠনে বিভিন্ন স্তরের নেতা কর্মী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী বঙ্গবন্ধুর আদর্শিক কৃতি সন্তান আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর মেহনতি মানুষের বেচেঁ থাকার স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ ও ভূমিহীনদের আজ পূর্ণবাসন করে মাথা গুজার ঠাই করে দিয়েছেন। তার এই অবদান বাংলাদেশর প্রতিটি মানুষ অমৃত্যু স্বরণে রাখবে।

তিনি আরও বলেন, এই গৃহ ভূমি আপনাদের। দেখে রাখার দ্বায়িত্বও সকলের। পরে তিনি গৃহ ও ভূমী গ্রহীতাদের মাঝেঁ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu