নাটোরের সিংড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃণমুল নেতৃবৃন্দের সাথে, নির্বাচিত সংসদ সদস্য, আইসিটি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলকের, সরাসরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় সিংড়া উপজেলা হলরুমে ১২ টি ইউনিয়নের, ১০৪ টি ওয়ার্ডের, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশ গ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা, আওয়ামীলীগের সভাপতি, শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন।
সিংড়া উপজেলা আওয়ামীলীগের, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র, জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, শফিকুল ইসলাম শফিক, সিংড়া উপজেলা ভাইস চেয়ারম্যান, কামরুল হাসান কামরান সহ অন্যান্য নেতৃবৃন্দ।