1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৫০ বছরে ধরে বাঁশের সাঁকোর উপরদিয়ে চলাচল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪ সময় দর্শন
৫০ বছরে ধরে বাঁশের সাঁকোর উপরদিয়ে চলাচল

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে পরান মালার খালের দুইপাড় সংলগ্ন ৩-৪ শতাধিক পরিবার দীর্ঘ ৫০ বছরে ধরে বাঁশের সাঁকোর উপরদিয়ে চলাচল করে আসছে।

কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীসহ এলাকাবাসীর যাতায়েতের একমাত্র ভরসা ওই বাঁশের সাঁকোটি। প্রতিনিয়ত শিশুসহ অসুস্থরুগী ও গর্ভবতীদের এই সাঁকোটি পারাপার হয়ে উপজেলা স্বাস্থ্য কম্পেলক্স-এ সেবা নিতে হয়।
কয়েক দিন আগে একটি শিশু স্কুল হতে ফেরার পথে এই সাঁকোটি থেকে পরে যায় সৌভাগ্য ক্রমে কাছাকাছি লোক জন থাকায় শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

খালের উপর একটি ব্রীজ না থাকায় দূর্ভোগের চরমে শিক্ষার্থী ও এলাকার মানুষ। মাত্র ৩৫ মিটার একটি ব্রীজ পাওয়ার আশায় জনপ্রতিনিধিসহ উপজেলা পরিষদ, প্রকৌশল (এল,জি,ইউ) দপ্তরে বারবার আবেদন করেও স্থানীয় জনসাধারণ তাদের দূর্ভোগের সমাধান পাচ্ছেনা।স্থানীয় জনগণের পক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন গত মে/২১ অর্থ বছরে উপজেলা পরিষদে বিষয়টি রেজুলেশনের মাধ্যমে অনুমোদন করলেও এখনো কোন বাস্তবায়ন হয়নি।

এ ব্যাপারে এল,জি,ইডি বিভাগের কাছে, ব্রীজ নির্মাণ করার জন্য উপজেলা পরিষদ দায়িত্ব প্রদান করে। পরান মালার খালের উপর একটি ব্রীজ নির্মাণ করার দবীতে ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) এর কাছে ২২ জানুয়ারি /২২ এলাকাবাসীর পক্ষে ডা. মু. আনছার উদ্দিন আবেদন করেন।বিষয়টি জন-গুরুত্ব পূর্ণ বিধায় জরুরী ভাবে গোলখালী ইউনিয়নের কালির চর সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন পরান মালার খালের উপর একটি ব্রীজ নির্মাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী এলাকা বাসীর ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu