1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

লালমনিরহাট পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে সদর থানার এসআই রফিকুল ইসলামজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকর একটি ময়লার স্তুপ থেকে নবজাতক শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নবজাতকটিকে উদ্ধার করা এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই।

সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে নবজাতক শিশুটি হাসপাতালের নিবির পরিচর্যায় আছে। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নেওয়াজ মোরশেদ জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবির পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই। শিশুটির চিকিৎসা চলছে, বর্তমানে নবজাতাকটি সুস্থ আছে। নবজাতটির বয়স একদিন হবে। এদিকে হাসপাতালের এক কর্মী নাম না বলার শর্তে বেলন, গত রাত একটার দিকে একজন সন্তান সম্ভাবা নারী হাসপাতালে ভর্তি হয়। সেখানে তারা ওই নারীর নাম ইভা (১৭) পিতা-দুলাল হোসেন, সাহেবপাড়া ঠিকানা জানান।

তারা জরুরী বিভাগে পেট ব্যাথার কথা বলে ওই নারীকে ভর্তি করান। পরে তারা ভোর বেলা হাসপাতালের কাউকে কিছু না বলে হাসপাতাল ত্যাগ করেন। অনেকেই ধারনা করছেন তারাই এই নবজাতকটিকে ডাস্টবিনে ফেলে রেখে যেতে পারেন। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, থানার মোবাইল টিম সকালে নবজাতককে উদ্ধার করেছে বিষয়টি আমি জানি। বর্তমানে শিশুটি সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি নবজাতকের পরিচয় জানার। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যদিও অনেকেই নবজাতক শিশুটিকে দত্তক নেয়ার জন্য বলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu